লক্ষ্মীপুর সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি
লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক অর্থনীতি প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি খুরশিদ আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নয়া দিগন্ত-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গত শুক্রবার সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় তাঁদের নির্বাচিত করা হয়।
নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে আবুল কালাম, সহসভাপতি শাহাবুদ্দীন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোরশেদ আলম ও রিয়াদ হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদে আহম্মদ ফয়েজ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুনীর আহমেদ।
এ ছাড়া এস এম মোরশেদ দপ্তর সম্পাদক, আবদুল মুকীম চৌধুরী প্রচার ও প্রকাশনা সম্পাদক, এস এম ফয়েজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, জুমাতুল বিদা আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্যরা হলেন জিল্লুর রহমান, জুনায়েদ শিশির, ফরিদ আহম্মদ, সালাউদ্দীন চৌধুরী, ইসমাইল হোসেন, আরিফুর রহমান, রুমানা আক্তার, আহমদ ফয়সল ও নজির আহমদ। বিজ্ঞপ্তি।