লক্ষ্মীপুর-৩ আসনে কোনো প্রার্থী নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে কোনো প্রার্থী নেই। যে দুজন প্রার্থী এখানে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাঁদের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে এ আসনটিতে কোনো বৈধ প্রার্থী না থাকায় তা খালি রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপির দায়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ কে এম শাহজাহান কামাল ও জাতীয় পার্টির দলীয় প্রার্থী মনিরুজ্জামান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।