লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে গতকাল রোববার ভোরে অগ্নিকাণ্ডে একটি এটিএম বুথসহ বেশ কিছু দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজ্জাক স্টোরের মালিক মো. সেলিম বলেন, আগুনে তাঁর দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোররাতে আগুন জ্বলতে দেখে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। লক্ষ্মীপুর প্রতিনিধি।