লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১৬ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরের চকবাজারে গতকাল বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দাবি করেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন। পরে পৌর মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।