লক্ষ্মীপুরে অপহরণের সাত দিনেও উদ্ধার হয়নি ভাইবোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ভাইবোন মো. রাসেল ও রুপা আক্তার অপহূত হওয়ার সাত দিন পরও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।দুই শিশুর বাবা ব্যবসায়ী ফিরোজ আলম জানান, ১৫ দিন আগে দুটি মুঠোফোন নম্বর থেকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাঁর ছেলেমেয়েকে অপহরণ করে হত্যার হুমকি দেয় তারা। গত রোববার সকালে রাসেল ও রুপা তাদের মান্দারী বাজারের বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাদের সিএনজিচালিত অটো রিকশায় জোরপূর্বক উঠিয়ে নিয়ে চলে যায়। এ ব্যাপার লক্ষ্মীপুর থানায় ১০ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, পুলিশ ভাইবোনকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।