লক্ষ্মীপুরে অস্ত্রসহ আটক মাসুম ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম জামিরতলী গ্রাম থেকে অস্ত্রসহ পুলিশের হাতে আটক সন্ত্রাসী মাসুম লাদেনের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে অস্ত্র মামলায় আটক মাসুম লাদেনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. জিল্লুর ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক এস এম আওলাদ হোসেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি এস আই সাংবাদিকদের নিশ্চিত করেন। গত বুধবার দুপুরে সদর উপজেলার পূর্বাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দত্তপাড়া ইউপি চেয়ারম্যান ও সন্ত্রাসী নুর হোসেন শামিম তাঁর বাহিনী নিয়ে দিঘলী ইউনিয়নের পশ্চিম জামিরতলী গ্রামে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুলের এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় শামিমসহ তিনজন নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে শামিমের সেকেন্ড ইন কমান্ড মাসুম লাদেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।