লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে গতকাল বুধবার একটি এলজি ও পাঁচটি গুলিসহ আবদুল জাহেদ ওরফে দামা কালু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে দুই সঙ্গীসহ একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিলেন আবদুল জাহেদ। এ সময় স্থানীয় লোকজন অস্ত্রসহ জাহেদকে ধরে পুলিশে খবর দেয়। তাঁর সঙ্গে থাকা দুজন পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে একটি এলজি ও পাঁচটি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করে।আবদুল জাহেদের বাড়ি সদর উপজেলার পাঁচপাড়া গ্রামে। স্থানীয় সূত্রমতে, তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের ত্রাস সোলায়মান উদ্দিন জিসান বাহিনীর সদস্য। চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, জাহেদ সন্ত্রাসী জিসানের দেহরক্ষী হিসেবে কাজ করেন। তাঁর বিরুদ্ধে খুন ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।