লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ আলী মিয়াভাইকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের অদূরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের মিয়ার রাস্তার মাথা এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন জানান, উপজেলা আওয়ামী লীগের একটি সভায় যোগ দেওয়ার জন্য ইউসুফ আলী মিয়াভাই মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীপুর থেকে কমলনগরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীরা মোটরসাইকেলের গতি রোধ করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
আওয়ামী লীগের নেতা ইউসুফ আলীকে কুপিয়ে জখম করার অভিযোগ সম্পর্কে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মোহসিন কবির দাবি করেন, ওই ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।