লক্ষ্মীপুরে আ.লীগের নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীন মোহামঞ্চদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন রোববার রাতে সদর থানায় মামলা দায়ের করে।গতকাল সোমবার ইউপি সহকারী ভূমি কর্মকর্তা বালু উত্তোলন কাজে ব্যবহূত ড্রেজার মেশিন জব্দ করেন। লক্ষ্মীপুর সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হোসেন সিদ্দিক মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। রোববার প্রথম আলোয় ‘খাল থেকে বালু উত্তোলন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি উপজেলা প্রশাসনে আলোচিত হয়। পরে প্রশাসন বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় স্থানীয় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) শাহাদাৎ হোসেনকে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেয়। সহকারী ভূমি কর্মকর্তা বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন।