লক্ষ্মীপুরে আঞ্চলিক ইজতেমা সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার সুতার গোপ্টা এলাকায় গতকাল রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের আঞ্চলিক ইজতেমা।
গতকাল আখেরি মোনাজাতে অংশ নেন জেলার হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমার পুরো মাঠ। এ সময় আশপাশের রাস্তাঘাট, দোকানপাট ও গাড়িতে বসেও মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। তাঁরা মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান।
মোনাজাতে অন্যান্যের সঙ্গে অংশ নেন স্থানীয় সাংসদ এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. শামছুল ইসলাম, পৌর মেয়র আবু তাহের প্রমুখ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইজতেমার মাঠে কড়া পুলিশি পাহারা ছিল।
তিন দিনব্যাপী এই ইজতেমা ২৩ ডিসেম্বর শুরু হয়।