লক্ষ্মীপুরে আদালত বর্জন কর্মসূচি চলছে আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে টানা ষষ্ঠ দিনের মতো লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের আদালত বর্জন অব্যাহত রেখেছেন আইনজীবীরা। দুই বিচারককে প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত চত্বরে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এইচ এম আবদুর নুর প্রথম আলোকে বলেন, দুই বিচারককে প্রত্যাহারের দাবিতে তাঁরা গত রোববার থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে বলে তিনি জানান।