লক্ষ্মীপুরে আবেদনের সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক মিটার পেলেন গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে ‘স্পট মিটারিং’ কার্যক্রমে উপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্তকর্তারা।
লক্ষ্মীপুরে ‘স্পট মিটারিং’ কার্যক্রমে উপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্তকর্তারা।

লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া গ্রামে প্রথমবারের মতো ‘স্পট মিটারিং’ কার্যক্রম চালিয়েছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এই কার্যক্রমে আবেদনের সঙ্গে সঙ্গেই গ্রাহকদের বাড়িতে বৈদ্যুতিক মিটার দেওয়া হয়েছে। খবর বিজ্ঞপ্তির।

গতকাল বুধবার বিকেলে উপজেলার যাদৈয়া গ্রামের ৫৪ জন নতুন গ্রাহককে ‘স্পট মিটারিং’ কার্যক্রমের মাধ্যমে বৈদ্যুতিক মিটার দিয়ে বিদ্যুত সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ সময় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবীর বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে নতুন এই গ্রাহকদের বিভিন্ন রকম পরামর্শ দেন। তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, বিদ্যুৎ চুরি বন্ধ করতে হবে, পার্শ্ব সংযোগ দেওয়া যাবে না, বৈদ্যুতিক লাইনে কোনো ত্রুটি হলে তা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। এ ছাড়া ভেজা শরীরে বিদ্যুতের সুইচে হাত না দেওয়া ও দুর্নীতি এবং ঘুষ প্রতিরোধে পল্লী বিদ্যুৎ সমিতিকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

এ সময় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ও কোষাধ্যক্ষ মো. নিজাম উদ্দিন ফারুকী, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিমসহ লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।