লক্ষ্মীপুরে আরএমওর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খোরশেদ আলমের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গত সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী গ্রামের দেলোয়ার হোসেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, বাদী দেলোয়ার ও সাক্ষীরা প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মামলার তদন্ত কর্মকর্তা আরএমওর কাছে আহতদের চিকিৎসার সনদ চান। তখন তিনি আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে বাদী ও সাক্ষীদের যথাযথ সনদ না দিয়ে সামান্য আহত ব্যক্তিদের সনদ দেন। ফলে বাদীর মামলাটি যথাযথ ধারায় লিপিবদ্ধ হয়নি। আরএমও খোরশেদ আলম জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পুলিশ যখনই কোনো রোগীর চিকিৎসার সনদ তলব করে, তখনই চিকিৎসকেরা তা দেন।