লক্ষ্মীপুরে আহত এএসআইর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয়নগর এলাকায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
কামাল হোসেনের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়।
পুলিশ সূত্র জানায়, কামাল হোসেন লক্ষ্মীপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সরকারি কাজে লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ থানায় যাওয়ার পথে বিজয়নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতে তাঁকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে তিনি সেখানে মারা যান।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, কামাল হোসেনকে গতকাল শুক্রবার তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।