লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় একটি ইটভাটায় হামলা ও লুটপাট চালানোর অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন শামিমসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।গত শনিবার রাতে এ কে ইটভাটার মালিক জয়নাল আবদীন এ মামলা করেছেন। গতকাল রোববার পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান নুর হোসেন শামিম ও তাঁর সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলার সৈয়দপুর গ্রামের ওই ইটভাটায় হামলা চালান। এ সময় তাঁরা শ্রমিকদের মজুরির চার লাখ টাকা, দুটি মোটরসাইকেল এবং আটটি বাইসাইকেল লুট করে নিয়ে যান। শ্রমিকেরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।ইটভাটার মালিক জয়নাল আবদীন প্রথম আলোকে জানান, এক মাস ধরে চেয়ারম্যান শামিম তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবিতে হুমকি দিয়ে আসছে। চাঁদা না দেওয়ায় শুক্রবার তারা এ হামলা চালায়।মামলার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার বলেন, পুলিশ সৈয়দপুর গ্রামের জাহাঙ্গীর আলম ও আনোয়ার নামের দুই আসামিকে গতকাল সকালে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।