লক্ষ্মীপুরে ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতা আবদুল মান্নান ও যুবলীগের কর্মী কবির হোসেন হত্যার ঘটনায় সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে ইউপি সদস্য মনোয়ার হোসেন ওরফে মঞ্জু ও আমীর হোসেন ওরফে নান্টুকে গতকাল মঙ্গলবার ভোররাতে পুলিশ গ্রেপ্তার করেছে।
মনোয়ার হোসেন দিঘলী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া দুজন দুর্গাপুর গ্রামের জিল্লাল মিয়ার ছেলে।
সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভুঁইয়া গত ২২ মে খুন হন। আর গত ৩১ মার্চ দুর্গাপুর গ্রামে যুবলীগের কর্মী কবির হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এসিপ শাহ মিজান সাফিউর রহমান জানান, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে ওই দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।