লক্ষ্মীপুরে এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। এক ব্যবসায়ী বুধবার লক্ষ্মীপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন।মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, এসআই হাবিবুর রহমান ওষুধ ব্যবসায়ী ইয়াদ মাহমুদের ভাই রুবেলের মাধ্যমে রোববার তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। হাবিবুর রহমান চাঁদা না দিলে ওই ব্যবসায়ীকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। সোমবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে ইয়াদ মাহমুদের ওষুধের দোকান সাদনান মেডিকেল হলে ফেনসিডিল ঢুকিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়। লক্ষ্মীপুর পুলিশ সুপার নজরুল হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।