লক্ষ্মীপুরে কলেজে চুরি, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি হয়েছে। একদল চোর কলেজের কয়েকটি কক্ষের তালা ভেঙে টাকা ও মালামাল নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল শুক্রবার কলেজের দুই নিরাপত্তা প্রহরীকে আটক করেছে।
সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূরজাহান জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।