লক্ষ্মীপুরে কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, সদর উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সোনালি কলোনিসংলগ্ন খালে গতকাল দুপুরে দুটি ব্যাগ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগগুলো উদ্ধার করে। পরে ব্যাগ দুটি খুলে অজ্ঞাতনামা এক কিশোরীর খণ্ডিত লাশ পাওয়া যায়।ময়নাতদন্তের পর লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।