লক্ষ্মীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামে গতকাল মঙ্গলবার গণপিটুনিতে বেলাল হোসেন (২৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, বেলাল দীর্ঘদিন ধরে কুশাখালীসহ বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। কয়েক মাস ধরে তিনি পলাতক ছিলেন। গত সোমবার রাতে তিনি বাড়ি আসেন। খবর পেয়ে গতকাল দুপুরে এলাকাবাসী তাঁকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে বেলাল মারা যান।দাসের হাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহত বেলালের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে।সদর থানার এসআই মো. মোনায়েম জানান, এ ঘটনায় বেলালের স্ত্রী শাহীনূর আক্তার সাতজনকে আসামি করে একটি হত্যার মামলা করেছেন।