লক্ষ্মীপুরে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোন্দড়া গ্রামে লিপি আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় লিপি কবিরাজি ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে নেওয়ার পথে লিপি মারা যান। গতকাল রোববার পুলিশ লিপির লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জিহাদ নামে লিপির তিন বছরের একটি সন্তান রয়েছে। লিপির ভাই মো. জহির দাবি করেন, তাঁর ভগ্নিপতি নুর হোসেন (৩৫) পরিকল্পিতভাবে ওষুধের সঙ্গে কীটনাশক মিশিয়ে রেখেছিলেন। সেই ওষুধ খেয়েই লিপির মৃত্যু হয়।