লক্ষ্মীপুরে গৃহবধূসহ দুজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকাল শুক্রবার সকালে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ৷ তাঁরা হলেন গৃহবধূ সেলিনা আক্তার (২০) ও ব্যবসায়ী মাসুদ আলম (২৮)৷ তাঁদের পরিবারের অভিযোগ, যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে দুজনকে হত্যা করা হয়েছে৷ এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় গত ছয় মাসে ৩৭ জন খুন হলেন৷
সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গারামপুর গ্রামের সিরাজ হোসেনের মেয়ে সেলিনা। আর মাসুদ ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
সদর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।