লক্ষ্মীপুরে গোলটেবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে ‘দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তফা কামাল মজুমদার।বাংলাদেশে দরিদ্র ও সামাজিকভাবে উপেক্ষিত জনগোষ্ঠীর সেবা এবং অধিকার সুরক্ষায় স্থানীয় সুশীল সমাজ ও সংগঠনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়ন ও অক্সফামের সহযোগিতায় এবং বিটার আয়োজনে বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরে আলম ছিদ্দিকী।