লক্ষ্মীপুরে গোলাগুলিতে নিহতের ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার হানিফ মিয়াজীর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে রুবেল নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর থানায় মামলা হয়েছে।নিহত রুবেলের মা মারজাহান বেগম বাদী হয়ে স্থানীয় মোসলেহ উদ্দিন মুন্নাকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১২ জনসহ মোট ৩৭ জনের বিরুদ্ধে এই মামলা করেন। লক্ষ্মীপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই ফেরদৌসী আক্তার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।গত বৃহস্পতিবার বিকেলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজীর হাটে স্থানীয় মুন্না ও মতিন-সেলিম গ্রুপের গোলাগুলিতে রুবেল (২৫) নিহত হন। তিনি একই ইউনিয়নের কংসনারায়ণপুর গ্রামের আলী আহমেদের ছেলে।