লক্ষ্মীপুরে চরে আটকা লঞ্চ, ১২ ঘণ্টা পর উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের মেঘনায় জেগে ওঠা মেগার চরে গতকাল শনিবার ভোররাতে শতাধিক যাত্রী নিয়ে বরিশালগামী একটি লঞ্চ আটকা পড়ে। বিকেলে জোয়ার আসার পর লঞ্চটি উদ্ধার করা হয়।
গ্রিন ওয়াটার-৫ নামের লঞ্চের চালক মো. শাওন মিয়া বলেন, গতকাল ভোররাতে মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে তাঁরা বরিশাল যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে ঠিকমতো নদীপথ দেখা না যাওয়ায় ভোর পাঁচটার দিকে লঞ্চটি মেগার চরে উঠে যায়। পরে মাছ ধরার ট্রলার যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
গ্রিন ওয়াটার-৫-এর মালিক মো. মাসুদ রানা বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে জোয়ার আসার পর লঞ্চটি উদ্ধার করে মজু চৌধুরীর হাট ফেরিঘাটে নিয়ে আসা হয়।