লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের সদর উপজেলার দালাল বাজারে গতকাল মঙ্গলবার চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাঁরা রায়পুর-চৌমুহনী সড়ক আধা ঘণ্টার জন্য অবরোধ করে রাখেন।ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গতকাল দুপুরে দালাল বাজারের বুনন বস্ত্রালয়ে গিয়ে স্থানীয় মো. রাজু, জুয়েল হোসেন, মো. সুমনসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী দোকানের মালিক মো. ইব্রাহিমের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা তাঁকে প্রচণ্ড মারধর করে। বাধা দিতে গিয়ে ইব্রাহিমের ছোট ভাই মো. মাসুমও তাদের হামলার শিকার হন। পরে সন্ত্রাসীরা নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। আহত ইব্রাহিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।