লক্ষ্মীপুরে চার পুলিশ কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের ইছমাইল হোসেন হত্যার ঘটনায় পুলিশের চার কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে৷ গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন নিহত ইছমাইলের স্ত্রী নাহিদা আক্তার৷
আদালতের বিচারক আফসানা আবেদিন মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ মামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আবুল বাসার, দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামাল হোসেন, সরোয়ার হোসেন, সদর থানার এসআই জিল্লুর রহিম এবং নিহতের তিন ভাই আবুল কাশেম, আবুল হাসেম ও মানিককে মামলায় আসামি করা হয়েছে৷
মামলার আরজি থেকে জানা যায়, ২ জুন সন্ধ্যা সাতটায় দুটি মোটরসাইকেল ও একটি সাদা মাইক্রোবাসে করে আসািমরা সদর উপজেলার তিতারকান্দি বাজার থেকে ইছমাইল হোসেন ও সবুজ ওরফে নবাবকে তুলে নিয়ে লক্ষ্মীপুর ডিবি কার্যালয়ে যান৷ রাত সাড়ে ১২টায় ইছমাইল হোসেনকে ডিবি কার্যালয় থেকে মাইক্রোবাসে করে উপজেলার কুশাখালী ইউনিয়নের কাঠালি এলাকায় নিয়ে গুলি করা হয়৷ পরে গুলিবিদ্ধ অবস্থায় খোকনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তিনি মারা যান৷
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান দাবি করেন, ইছমাইল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন৷ দুই সন্ত্রাসী বাহিনীর গুলিতে তিনি মারা গেছেন৷ এ হত্যার সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই৷