লক্ষ্মীপুরে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী জিল্লুর রহিম কলেজে গতকাল রোববার ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রদের জন্য গতকাল ছাত্রদল নবীনবরণের আয়োজন করে। এ উপলক্ষে তারা কলেজ ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো. সোহানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে তাঁদের কয়েকজন নেতা-কর্মীকে আহত করেছেন।