লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা শহীদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ শহীদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা ছাত্রলীগ ও এম এ শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ওই মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল রিপন। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত মহিউদ্দিন বকুল, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এম এ মালেক প্রমুখ। বক্তারা বলেন, ২০০৩ সালের ৪ জুন লক্ষ্মীপুর পৌরসভার উত্তর তেমুহনীর হোটেল ইউনিকের একটি কক্ষে এম এ শহীদকে নির্মমভাবে হত্যা করা হয়।