লক্ষ্মীপুরে ছাত্রী সংস্থার আট নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় লক্ষ্মীপুরে ইসলামী ছাত্রী সংস্থার আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, নাশকতার উদ্দেশ্যে বিরাহিমপুর গ্রামের ডাক্তারবাড়িতে গোপন বৈঠক করছিল ছাত্রী সংস্থার নেতা-কর্মীরা। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ আটজনকে আটক করেছে।