লক্ষ্মীপুরে ছাত্রীকে অপহরণের হুমকি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের সদর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের হুমকি দিয়েছে বখাটেরা। এ ঘটনায় গতকাল সোমবার জেলার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মান্দারী ইউনিয়নের ওই ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার রাসেল ও ফিরোজসহ কয়েকজন বখাটে। গত রোববার রাতে বখাটেরা ওই ছাত্রীর বাড়ির চারপাশে মহড়া দেয়। বর্তমানে তারা ওই ছাত্রীকে অপহরণ করার হুমকি দিচ্ছে।