লক্ষ্মীপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার সকালে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা করেন। মামলার দুই আসামি হলেন জামাল উদ্দিন ও ওসমান গনি।
দাসেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই গণেশ চন্দ্র শীল বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে ওই ছাত্রীকে জামাল উদ্দিন তাঁর বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। জামালকে সহযোগিতা করেন ওসমান গনি। ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, ছাত্রীটি ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।