লক্ষ্মীপুরে ছয় ইউপির নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের দুটি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। ইউপিগুলো হলো কমলনগর উপজেলার চর কালকিনি, সাহেবের হাট, চর লরেঞ্চ ও চর মার্টিন এবং রামগতির চর গাজি ও চর রমিজ।জানা যায়, সীমানা নির্ধারণ নিয়ে করা মামলায় সম্প্রতি আদালত ওই ছয়টি ইউপির নির্বাচন স্থগিত করার আদেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব সৈয়দ মো. খোরশিদ আনোয়ারের স্বাক্ষরিত এক পত্রে ওই ছয়টি ইউপির নির্বাচন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবু তাহের ও রামগতির ইউএনও আ স ম হাসান আল-আমিন নির্বাচন কমিশনের নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ওই ছয়টি ইউপির নির্বাচন স্থগিত হলেও আগামী ৩০ মার্চ রামগতির অপর ছয়টি ইউপি এবং ২ এপ্রিল কমলনগরের অপর পাঁচটি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।