লক্ষ্মীপুরে ছয় দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে গতকাল শনিবার অভিযান চালিয়ে ৬টি মুদি দোকানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান এই অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, তাহের স্টোরকে ৫ হাজার টাকা, ফকির মুন্সির দোকানকে ১০ হাজার, মানিক পালের দোকানকে ৫ হাজার, হাজি হোসেন স্টোরকে ২ হাজার, চিন্তা সাহার দোকানকে ২ হাজার ও ইলিয়াস ব্রাদার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা এবং নকল পণ্যসামগ্রী রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।