লক্ষ্মীপুরে ছয় দোকানিকে জরিমানা, বাটখারা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর শহরে বিভিন্ন দোকানে ওজনে কম দেওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে উপজেলা প্রশাসন গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় ব্যবসাপ্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ও ছয়টি বাটখারা জব্দ করেছেন। এর মধ্যে শহরের মাংস বিক্রেতা আবদুল মজিদকে ৫০০ টাকা, মুরগি বিক্রেতা মো. নাছিরকে এক হাজার টাকা, মমিন উল্লাকে এক হাজার টাকা, মো. হামিদুর রহমানকে দুই হাজার টাকা ও নিউ দত্ত শিল্পালয়ে ওজনে কম দেওয়ার অপরাধে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নজরুল ইসলাম, বিএসটিআই চট্টগ্রাম পরিদর্শক বেলাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা ও হোটেল মোহাম্মদিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে শহরের উত্তর তেমুহনীতে অভিযান চালিয়ে সাতটি সিএনজি ট্যাক্সির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জরিমানা আদায় করা হয়।