লক্ষ্মীপুরে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে ৩১ সদস্যের কমিটি গঠন করেছে জেলা ছাত্রলীগ। গত সোমবার রাতে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটিতে উপদেষ্টা করা হয়েছে ছয়জনকে। তাঁরা হলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সাংসদ আবদুল্যাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহের এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন বলেন, ১৬ জুলাই বিকেলে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদবিরোধী সমাবেশ করবেন তাঁরা।