লক্ষ্মীপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন আইনজীবীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. জসিম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সফিক আহম্মেদ, রাসেল মাহমুদ, রহমত উল্যাহ, শামছুল আলম, আবুল বাশার প্রমুখ।