লক্ষ্মীপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শনিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ফতধর্মপুর চকিদার বাড়ির মো. সিরাজের একটি ঘর নির্মাণকে কেন্দ্র করে একই বাড়ির মুজাফফরের পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া বাধে। এ সময় লাঠিসোঁটা ও দায়ের আঘাতে মো. সিরাজ ও তাঁর স্ত্রী নূরজাহান, মেয়ে শিল্পী আক্তার, ভাই আবুল কাসেম, মো. মমিন উল্যা ও অতিথি পারভিন আক্তার আহত হন। অপর পক্ষের মুজাফফর পাটোয়ারী, তাঁর ছেলে মো. মাহফুজ, মো. সোহাগ, মো. খোকন, মো. মুস্তফা, মুজাফফর পাটোয়ারী আহত হন।