লক্ষ্মীপুরে জাল মুদ্রা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে গতকাল রোববার এক লাখ ১৮ হাজার টাকা মূল্যের জাল মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন আবুল কালাম ও মইনুল ইসলাম।পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, সদর উপজেলার সাহাপুর গ্রামের সাপু মিস্ত্রির বাড়ি থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থেকে ৭২ হাজার টাকা ও ৪৬ হাজার টাকা মূল্যমানের মিয়ানমারের জাল নোট উদ্ধার করা হয়।ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহীদ গতকাল প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জাল টাকার ব্যবসা করে আসছেন।