লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের দালাল ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে গতকাল সোমবার ভোরে ডাকাত সন্দেহে দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পুলিশের গুলিতে ওই দুই ব্যক্তি আহত হন বলে এলাকাবাসী অভিযোগ করেছে। তবে পুলিশের দাবি, তারা গুলি ছোড়েনি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সুমন (২৫), ও মো. হোসেন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে দুটি গুলি ও একটি এলজি উদ্ধার করেছে। পুলিশ জানায়, গত রোববার গভীর রাতে ডাকাত সন্দেহে নয়জনের ওই দলটিকে এলাকাবাসী ঘিরে ফেলে। পরে সদর থানার পুলিশকে খবর দেওয়া হয়। গতকাল ভোরে ওসি গোলাম সরওয়ার, এসআই সফিক ঘটনাস্থলে যান। এলাকাবাসী জানায়, এ সময় সন্দেহভাজন ডাকাত দলটি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুজন আহত হয়। বাকি সাতজন পালিয়ে যায়।