লক্ষ্মীপুরে ডাকাতসহ গ্রেপ্তার ৩
লক্ষ্মীপুর সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে এক ডাকাতসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে।সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু নাছেরের নেতৃত্বে পুলিশ পৌর বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে মোট ২২ ক্যান বিয়ারসহ একই গ্রামের মৃত মাইনউদ্দিনের ছেলে মো. মনোয়ার হোসেনকে (২০) গ্রেপ্তার করে।অপরদিকে একই সময় সদর থানার এসআই এনামুল কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকায় ছয়টি ইয়াবাসহ ডাকাত ও মাদক ব্যবসায়ী মো. অহিদকে গ্রেপ্তার করে। তার নামে লক্ষ্মীপুর থানায় তিনটি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।এ ছাড়া সদর উপজেলার দিঘলি ইউনিয়নের পশ্চিম দিঘলি গ্রামে বৈদ্যুতিক তার চুরি করার সময় এলাকাবাসী আক্তার হোসেন নামে এক চোরকে আটক করে। পরে লক্ষ্মীপুর থানার এসআই রাজীব ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তা তাকে সদর থানায় নিয়ে আসে। সে সদর উপজেলার হাজিরপাড়া গ্রামের মো. হারিছ মিয়ার পুত্র বলে জানা গেছে।