লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে ডাকাতের গুলিতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন বাড়ির গৃহকর্তা মো. আতিক উল্লা, তাঁর ছেলে মো. বাবলু ও মেয়ে লাকি আক্তার। এর মধ্যে গুলিবিদ্ধ মো. বাবলুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে বশিকপুর ভাই ভাই জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বশিকপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।