লক্ষ্মীপুরে দত্তপাড়া ইউপি উপনির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউপি উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী এম বেলাল হোসেন (ভিপি) দোয়াত-কলম প্রতীক
নিয়ে পাঁচ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. গোলাম মুস্তফা তালা প্রতীক নিয়ে তিন হাজার ৪৯২ ভোট পেয়েছেন। গতকাল
শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
চলতি বছরের ১৫ মে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন শামিম দিঘলী ইউনিয়নের জামিরতলী এলাকায় প্রতিপক্ষ
সন্ত্রাসী বাহিনীর হাতে খুন হন। এরপর নির্বাচন কমিশন দত্তপাড়া ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে।