লক্ষ্মীপুরে দত্তপাড়া ইউপি প্রাঙ্গণে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় প্রাঙ্গণে ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত তা বহাল ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও একাধিক মামলার আসামি নূর হোসেন কার্যালয় প্রাঙ্গণে সমাবেশের ডাক দেন। গতকাল বিকেলে এই সমাবেশ হওয়ার কথা ছিল।একই দিনে একই সময়ে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সেখানে সমাবেশের ঘোষণা দেয় স্থানীয় ছাত্রলীগ। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল রাত ১২টা পর্যন্ত ইউপি কার্যালয় প্রাঙ্গণে ১৪৪ ধারা জারি করে।চেয়ারম্যান নূর হোসেন প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আমি আগেই ওই স্থানে সমাবেশের ডাক দিয়েছি। কিন্তু ওই সমাবেশ পণ্ড করার জন্য ছাত্রলীগও সমাবেশের ডাক দেয়।’অভিযোগ প্রত্যাখ্যান করে দত্তপাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক বেলাল হোসেন বলেন, ইউপি প্রাঙ্গণে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশের আহ্বান করা হলে তা ভণ্ডুলের উদ্দেশ্যে চেয়ারম্যানও সমাবেশের ডাক দেন।