লক্ষ্মীপুরে দুই নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি।এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভৈরবনগর গ্রামের একটি খালে সকালে স্থানীয় বাসিন্দারা দুজন নবজাতকের লাশ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবুল বাসার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।