লক্ষ্মীপুরে দুজনকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার রাজীবপুর গ্রামে মুঠোফোনে দুজনকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নিহত ইসমাইল হোসেন মানিকের ভাই মোরশেদ আলম সদর থানায় এই মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও আটজনকে।
পুলিশ জানায়, গতকাল শনিবার ভোরে সদর উপজেলার উত্তর মজুপুর গ্রামে অভিযান চালিয়ে বেলাল হোসেন নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগা খাঁ ইউনিয়নের রাজীবপুর গ্রামে ঘর থেকে ডেকে নিয়ে ইসমাইল হোসেন মানিক ও কামরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।