লক্ষ্মীপুরে দুজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী এলাকা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মোহাম্মদ আবদুল মান্নান ও চাটখিল উপজেলার শতরামপুর গ্রামের জহিরুল ইসলাম।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈনুদ্দীন চৌধুরীর দাবি, মান্নান ও জহিরুল বিএনপির সক্রিয় কর্মী।
নিহত ব্যক্তিদের পরিবারের দাবি, গত রোববার রাতে সদর উপজেলার উত্তর জামিরতলী এলাকায় র্যাবের অভিযানের সময় মান্নান ও জহিরুল নিখোঁজ হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন বটতলীর পল্লীবিদ্যুত্ সাবস্টেশনের পাশের খালপাড়ে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।