লক্ষ্মীপুরে দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ টুমচর গ্রামের শ্বশুরবাড়ি থেকে সোহাগ হোসেন (২৫) এবং কমলনগরে মেঘনা নদী থেকে নূরনবী (৪০) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন আগে দক্ষিণ টুমচর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে জামাতা সোহাগ হোসেন বেড়াতে আসেন।
গত রোববার রাতে সোহাগের সঙ্গে তাঁর স্ত্রী জাহানারা বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন সোহাগকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের পেছনে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে পুলিশ গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় শাশুড়ি মুরশিদা বেগমকে আটক করেছে পুলিশ। সোহাগ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের রহিমের ছেলে।
কমলনগর উপজেলার মেঘনা নদীর লধুয়া মাছঘাট থেকে নিখোঁজের দুই দিন পর গতকাল নূরনবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নূরনবী গত শনিবার বিকেলে কমলনগর উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। তাঁর বাড়ি উপজেলার ফলকন গ্রামে।