লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মকরধ্বজ এলাকায় সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তরা গুলি করে যুবদল কর্মী বাবর হোসেনকে (৩২) হত্যা করে। বাবর সোনাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন জানান, সোমবার সন্ধ্যায় মকরধ্বজ পাঠানবাড়ির সামনে দুর্বৃত্তরা গুলি করে বাবরকে ফেলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পার্বতীনগর ইউপি চেয়ারম্যান মো. ওহিদ উদ্দিন জানান, নিহত বাবর হোসেন তাঁর ভাতিজা ও যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।