লক্ষ্মীপুরে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলা এলাকায় আজ শুক্রবার সকালে দেয়াল চাপায় তনিকা আক্তার নামের সাত বছরের এক শিশু মারা গেছে। তনিকা স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, শিশু তনিকা পরিবারের সঙ্গে উপজেলার চরমনসা গ্রামে থাকত। আজ সকালে বাড়ির সামনে থাকা নিচু স্থানে ট্রাক্টর দিয়ে মাটি ফেলে ভরাট করা হচ্ছিল। একপর্যায়ে মাটি নিয়ে যাওয়ার সময় বাড়ির সীমানা দেয়ালের সঙ্গে ট্রাক্টরটির ধাক্কা লাগে। এতে সীমানা দেয়ালটি ভেঙে পড়ে। আর তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তনিকা। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যান।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।